মূল বিষয়বস্তুতে যান
ইক্বরা কোচিং সেন্টার

একাডেমিক প্রোগ্রামসমূহ

শিক্ষার্থীর বয়স ও মানসিক বিকাশ অনুযায়ী পরিকল্পিত প্রতিটি প্রোগ্রামের জন্য রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য, পাঠ্যক্রম ও মূল্যায়ন পদ্ধতি।

01 Primary Level - ১ম থেকে ৫ম শ্রেণি

Primary Level - ১ম থেকে ৫ম শ্রেণি

"ভবিষ্যতের মজবুত ভিত্তি গড়ি আজই"প্রাথমিক শিক্ষা হলো একটি শিশুর শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে শিশুর পড়ালেখার ভীতি দূর করে প্রতিটি বিষয়ের মূল ভাব বা বেসিক ক্লিয়ার করা অত্যন্ত জরুরি। আমাদের কোচিং সেন্টারে ১ম থেকে ৫গম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য চলছে বিশেষ অ্যাকাডেমিক প্রোগ্রাম, যা কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং চমৎকার ফলাফল নিশ্চিত করতে পরিকল্পিত।

02 ইক্বরা কোচিং সেন্টারের মাধ্যমিক শাখা Class 6–10 একাডেমিক প্রোগ্রাম

মাধ্যমিক শাখা (Class 6–10)

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মতান্ত্রিক ও মানসম্মত একাডেমিক প্রস্তুতি। বিষয়ভিত্তিক দক্ষতা ও মজবুত বেসিক তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গণিত, ইংরেজি, বিজ্ঞানসহ গুরুত্বপূর্ণ বিষয়ের নিয়মিত পাঠদান ও অনুশীলন। নিয়মিত পরীক্ষা ও মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ করা হয়। এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল ও জিপিএ-৫ অর্জনের লক্ষ্যে ধারাবাহিক প্রস্তুতি।

03 ইক্বরা কোচিং সেন্টারের ৮ম শ্রেণি জুনিয়র বৃত্তি স্পেশাল ব্যাচ

৮ম শ্রেণি: জুনিয়র বৃত্তি ও বার্ষিক মূল্যায়ন স্পেশাল ব্যাচ

৮ম শ্রেণি হলো মাধ্যমিক স্তরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। বর্তমানে জুনিয়র বৃত্তি পরীক্ষা (Junior Scholarship Exam)-এ ভালো করা প্রতিটি শিক্ষার্থীর জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। আপনার সন্তানের মেধা বিকাশ, স্কুলের পারফরম্যান্স বৃদ্ধি এবং বৃত্তি পরীক্ষায় সফলতার লক্ষ্যেই আমাদের এই বিশেষ ব্যাচের আয়োজন!🌟 আমাদের স্পেশাল ব্যাচের মূল বৈশিষ্ট্যসমূহ:নতুন কারিকুলাম ফ্রেন্ডলি পাঠদান: নতুন শিক্ষাক্রমের আলোকে যোগ্যতাভিত্তিক শিখন, প্রজেক্ট ওয়ার্ক এবং দলগত কাজের সঠিক গাইডলাইন।জুনিয়র বৃত্তি (Junior Scholarship) স্পেশাল প্রস্তুতি: বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ওপর বিশেষ টেকনিক্যাল ক্লাস ও এক্সক্লুসিভ সাজেশন।ম্যাথ ও ইংলিশ ফোবিয়া দূরীকরণ: গণিতের কঠিন থিওরি এবং ইংরেজি গ্রামারের খুঁটিনাটি বিষয়গুলো বেসিক থেকে পানির মতো সহজ করে দেওয়া।উইকলি ও মান্থলি মডেল টেস্ট: প্রতি সপ্তাহের পড়া শেষে সাপ্তাহিক পরীক্ষা এবং মাস শেষে বৃত্তি পরীক্ষার আদলে বিশেষ মক টেস্ট।অভিজ্ঞ ও ডেডিকেটেড মেন্টরস: দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের অভিজ্ঞ এবং নতুন কারিকুলামে দক্ষ শিক্ষক মণ্ডলী।

04 ইক্বরা কোচিং সেন্টারের এসএসসি স্পেশাল ব্যাচ মিশন জিপিএ-৫

এসএসসি স্পেশাল ব্যাচ: মিশন জিপিএ-৫ (SSC Special Batch)

"শেষ মুহূর্তের সেরা প্রস্তুতিতে নিশ্চিত হোক আপনার কাঙ্ক্ষিত GPA-5"এসএসসি (SSC) পরীক্ষা জীবনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় পাবলিক পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলই নির্ধারণ করে দেয় ভবিষ্যতের উচ্চশিক্ষার পথ। তাই শেষ মুহূর্তের এই মূল্যবান সময়টিকে কাজে লাগিয়ে সিলেবাসের সর্বোচ্চ রিভিশন এবং শতভাগ বোর্ড স্ট্যান্ডার্ড প্রস্তুতি নিশ্চিত করতে আমাদের কোচিং সেন্টার নিয়ে এলো এসএসসি স্পেশাল ব্যাচ!🌟 আমাদের স্পেশাল ব্যাচের মূল আকর্ষণসমূহ:টপিক-ভিত্তিক ক্র্যাশ কোর্স ও রিভিশন: সম্পূর্ণ সিলেবাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বোর্ডে বারবার আসা টপিকগুলোর ওপর দ্রুত ও কার্যকরী রিভিশন ক্লাস।এক্সক্লুসিভ সাজেশন ও লেকচার শিট: বিগত ১০ বছরের বোর্ড প্রশ্ন এবং শীর্ষস্থানীয় ক্যাডেট ও সরকারি স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে তৈরি করা স্পেশাল ফাইনাল সাজেশন।CQ ও MCQ সলভিং টেকনিক: সৃজনশীল প্রশ্নে কীভাবে পূর্ণ নম্বর (১০ এ ১০) পাওয়া যায় এবং বহুনির্বাচনী (MCQ) মাত্র ৩০ সেকেন্ডে সমাধানের বিশেষ শর্টকাট ট্রিকস।বোর্ড স্ট্যান্ডার্ড মডেল টেস্ট: হুবহু এসএসসি পরীক্ষার নিয়মে ও ওএমআর (OMR) শিটসহ ফাইনাল মডেল টেস্ট গ্রহণ এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা খাতা মূল্যায়ন।ডাউট ক্লিয়ারিং স্পেশাল সেশন: শিক্ষার্থীদের কঠিন ও খটকা লাগা বিষয়গুলো সমাধান করার জন্য প্রতি সপ্তাহে আলাদা ওয়ান-টু-ওয়ান (1:1) প্রবলেম সলভিং ক্লাস।

সঠিক প্রোগ্রাম থেকে শুরু করুন

আপনার সন্তানের জন্য উপযুক্ত প্রোগ্রামে ভর্তি করুন

প্রতিটি প্রোগ্রামেই ভর্তি চলছে। আসন সংখ্যা সীমিত, আজই যোগাযোগ করুন।